টঙ্গীবাড়ী থানায় ৫ মাসে ৬৭ মাদক মামলা॥ তারপরও চলছে রমরমা ব্যাবসা

ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানায় গত এপ্রিল হতে আগষ্ট পযর্š— ৫ মাসে ৬৭টি মাদক মামলা হয়েছে। এ সমস্ত মামলায় প্রায় ১শত জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তারপরও থেমে নেই মাদকরে রমরমা ব্যাবসা। উপজেলার চিহ্নিত প্রায় সকল মাদক ব্যাবসায়ীকে একাধিকবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হলেও আদালত হতে জামিনে বের হয়ে আবার শুরু করেছে মাদক ব্যাবসা।

এতে স্থাণীয় জনগন ফুসেঁ উঠেছে। গত ৪ ও ৫ সেপ্টেম্বর উপজেলার বালিগাওঁ ও আড়িয়ল বাজার হতে দুলাল ও রিপন নামের দুই মাদক ব্যাবসায়ীকে উত্তম আধম দিয়ে পুলিশে সোপাদ্দ করেছে এলাকাবাসী।

গত ৪ই এপ্রিল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা পুলিশের ওপেন হাউসডে অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলায় মাদকের ছড়াছড়ি বিষয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার সাহবুদ্দিন খানঁ মাদকের বিরুদ্ধে সেদিন জেহাদ ঘোষনা করেন। তার সেই ঘোষনার পর মাদক নিমূর্লে সচেষ্ট হয়ে উঠে পুলিশ। বিগত ৫ মাসে পুলিশ চিহ্নিত মাদক ব্যাবসায়ীগুলোকে একাধিকবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। গ্রেফতারকৃত আসামীরা জেল হাজতে হতে জামিনে মুক্তি পেয়ে তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য পূর্নরায় পূর্নদমে মাদকের ব্যাবসা শুরু করছেন। চিহ্নিত স্পটগুলো বদলে ভ্রামমান ভাবে মাদক বিক্রি করছেন এখন তারা। আর এ কাজে ব্যাবহার করছেন মাদক ব্যাবসায়ীর পরিবারের অন্যান্য সদস্য সহ গড়ে তুলছেন একে অপরের সহয়তায় মাদক বিক্রির সিন্ডিকেট। এক সময় টঙ্গীবাড়ীতে মাদক ব্যাবসায় ফেনসিডিল এর প্রধান্য ছিলো। বর্তমানে পুলিশের তৎপরতার কারনে ফেনসিডিল ও মদের মতো পরিবহনে কষ্টকর পন্য বাদ দিয়ে গাজাঁ, ইয়াবা, ইরোইন এর মত সহজে বহনযোগ্য মাদক বিক্রি করছে তারা।

গত ৪ই সেপ্টেম্বর টঙ্গীবাড়ী থানা পুলিশের ওপেন হাউসডে অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন টঙ্গীবাড়ীতে মাদকের ছড়াছড়ী বৃদ্ধি পেয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে বেশ কিছু মাদক স্পটের কথা তুলে ধরেন। তিনি বলেন, উপজেলার আলদী বাজার,কামাড়খাড়া, কালিবাড়ী বাজার,চাপের আনন্দ বাজার,সোনারং,বাঁশবাড়ী,আড়িয়ল বাজার,বালিগাঁও বাজার,আবদুল্লাহপুর,বেতকা ব্রীজের উপরে মাদক অহরহ বিক্রি হচ্ছে। এ ছাড়াও উপজেলার হাসাইল নদীর পাড়, চান্দের বাজার,পুড়া বাজার,সুবচনী এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

এদিকে পুরানো ব্যাবসায়ীরা অনেকে জেল হাজতে থাকায় বেশ কিছু নতুন মাদক ব্যাবসায়ী গজিঁয়ে উঠার খবর পাওয়া গেছে। এর মধ্যে বিভিন্ন দলের কিছু রাজনৈতিক নেতা ও কর্মি রয়েছে।

মাদকের চিহ্নিত স্পটগুলো বদলে মাদক ব্যাবসায়ীরা পুলিশের আনগোনার বাইরে দূর্গম অঞ্চলে বিশেষ করে চর অঞ্চল সহ যে সমস্ত স্থানের যাতায়ত ব্যাবস্থা খারাপ ঐ সমস্ত স্থানগুলোকে মাদক বিক্রির জন্য বেছেঁ নিয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন গাড়ির হেলপার ও ড্রাইভারদের দিয়ে মাদক বিক্রি করাচ্ছেন একটি চক্র। যাত্রীবহনের পাশাপাশী মাদক বিক্রি করছে তারা।

উপজেলার মাদক সম্রাট মিলন একাধিক লেগুনা গাড়ি ক্রয় করে যাত্রী বহনের পাশাপাশি বিভিন্ন স্থানে মাদক সরবারহ করছেন। সমপ্রতি তার দুই সহযোগী দুলাল ও রিপনকে আটক করে গনধোলাই দিয়ে জনগন পুলিশে সোপাদ্দ করলেও মিলন,ইয়াছিন সহ উক্ত সেন্ডিকেটের একাধিক ব্যাবসায়ী এখনো ধরাছোয়ার বাইরে রয়েছেন।

Leave a Reply