মাওয়া ও দক্ষিণাঞ্চলে আনন্দের বন্যা

পদ্মা সেতুর ঋণ চুক্তি বিশ্বব্যাংক পুনর্বহালের খবরে পদ্মা সেতুস্থল মাওয়া এবং দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। দেশের কোটি কোটি মানুষের স্বার্থ জড়িয়ে থাকা এই সেতুর বাস্তবায়ন যখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল তখন ঋণ চুক্তি পুনর্বহালের খবরে বেজায় খুশি এ অঞ্চলের মানুষ।

শুক্রবার সরেজমিন দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয় নানা বিড়ম্বনার মধ্যে। অর্থ অপচয় ছাড়াও সময় নষ্ট ছাড়াও উৎপাদিক কৃষিপণ্য বাজারজাতসহ নানা রকমের ভোগান্তিতে পড়তে হচ্ছে হরহামেশা। তা থেকে পরিত্রাণের জন্য এবং দেশে অর্থনীতির চাকা সচল করতে ব্যস্ততম মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের ওপর পদ্মা সেতু বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। সব শঙ্কা অবসানের পর বিশ্বব্যাংক এই সেতুর অর্থায়নের ঘোষণার পদ্মা তীরের মানুষের আনন্দের সীমা নেই।

পদ্মা তীরের বাসিন্দা বাবুল জানান, দেশের যোগাযোগে যুগান্তকারী উন্নয়ন ছাড়াও দেশের ভাবমূর্তিও রক্ষা হয়েছে।
পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণের কারণে দু’পারের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র চারটিও সম্পন্ন। এখন শুধু প্লট বরাদ্দের অপেক্ষা। সব মিলিয়ে পদ্ম সেতুর মূল কাজ শুরুর সবই প্রস্তুত রয়েছে এখানে।


বিশ্বব্যাংক ঋণচুক্তি বহাল সিদ্ধান্তে রাজনৈতিক নেতারা বেজায় খুশি। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেরই স্থানীয় নেতারা মনে করেন, গোটা দেশের বৃহৎ স্বার্থে এই সেতু বাস্তবায়ন জরুরী। তাই বিশ্বব্যাংকে তারা অভিনন্দন জানায়। তবে বিএনপি মনে করে, সেতু বাস্তবায়নের বিলম্বের জন্য সরকারের ব্যর্থতা রয়েছে। তবে আওয়ামী লীগ বলছে ষড়যন্ত্র সত্ত্বে বিশ্বব্যাংককে ফিরিয়ে আনা সরকারের একটি বড় সফলতা। পদ্মা সেতুর জন্য অধিগ্রহণকৃত জমির মালিকরা এতদিন হতাশায় থাকলেও এখন খুশি। স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি জানান, মাওয়ার ওপর দিয়ে পদ্মা সেতু হচ্ছে। এ জন্য সবচেয়ে বেশি খুশি এই এলাকার মানুষ। এত প্রতিকূলতার মাঝেও যেভাবে বিশ্বব্যাংককে ফিরিয়ে আনা হয়েছে। এটা সরকারের বিরাট সফলতা এবং বিরল ঘটনা। তাই বিশ্বব্যাংক ও সরকারকে জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞা ও ধন্যবাদ।

শরীয়াতপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করেছিল, বাতিল করেছিল, তারা এখন ফিরে আসছে। তারা অর্থ দেবে বলে অবহিত করেছে। এ জন্য আমরা বিশ্বব্যাংককে ধন্যবাদ জানাই। আমি মনে করি, আমাদের এই সরকারের সময় এটি দেশের জন্য একটি বিরাট অর্জন’ লৌহজংয়ের মাওয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে এসে এ কথা বলেন।


সম্ভাবনার দুয়ার খুলে যাওয়ার বর্ণনা দিয়ে প্রায় একই রকম মন্তব্য করেন মাদারীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য নৌ-মন্ত্রীর সঙ্গে ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও হুইপ নূর-ই-আলম চৌধুরী।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন বাবুল জানান, দল মত নির্বিশেষে দেশের স্বার্থে পদ্মা সেতু বাস্তবায়ন গোটা জাতির প্রাণের দাবি। তাই বিশ্বব্যাংক ফিরে আসায় তাদের ধন্যবাদ।

জনকন্ঠ

Leave a Reply