মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পদে লিখিত পরীক্ষা শুরু হয়েছে। মুন্সিগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও উচ্চ বালিকা বিদ্যালয়সহ ৪টি কেন্দ্রে এম.এল.এস.এস পরীক্ষা দিচ্ছে ২হাজার জন প্রার্থী। টাকার বিনিময় ৩জন এম.এল.এস.এস পরীক্ষার্থীর পরিবর্তে ৩জন ভূয়া পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে। পরীক্ষাকালীন সময় পরীক্ষার হলে ডিউটিরত শিক্ষকের সন্দেহ হলে চ্যালেঞ্জ করলে একজন পরীক্ষার্থী দৌড়ে পালাতে গেলে এস.আই নজরুল তাকে ধাওয়া করে আটক করে।
আটককৃত ভূয়া পরীক্ষার্থীরা হলো বরিশালের মুলাদী থানার আবু তাহেরের ছেলে সোহেল হোসেন (২৬), মুন্সিগঞ্জ ভিটিশিলমন্দির কুদ্দুস দেওয়ানের ছেলে মো. রবিন দেওয়ান (২৭), অপরজন জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ঝিনাইদহ জেলার কালিগঞ্জের আব্দুল ওয়াদুদের ছেলে খালিদ আহম্মেদ (২৫)।
টিএনবি

Leave a Reply