গজারিয়ায় সংঘর্ষে আহত চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু, আ’লীগ নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় সংঘর্ষে আহত চিকিৎসাধীন শরাফত আলী (৬৮) মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ভবেরচর স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় শুক্রবার ভোরে একই হাসপাতাল থেকে চিকিৎসাধীন ইমামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান রতনকে (৩০) পুলিশ গ্রেফতার করে। তিনিও সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ভবেরচর স্বাস্থ্য কমপ্ল্লেঙে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া শরাফত আলীর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম রতনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


গজারিয়া থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর পূর্বশত্রুতার জের ধরে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের যষ্ঠীতলা গ্রামের জাহাঙ্গীর আলম খানসহ তার লোকজন কালিপুরা গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় শরাফত আলীসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর দুই গ্রুপই গজারিয়া থানায় পাল্টাপাল্টি মামলা রুজু করেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শরাফত আলীর মৃত্যু হয়। এরপরই আওয়ামী লীগ নেতা রতনকে পুলিশ গ্রেফতার করে।


জাস্ট নিউজ

Leave a Reply