লিজকৃত সম্পত্তি দখলকে কেন্দ্র করে শ্রীনগরে মঙ্গলবার সকালে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। এ সময় একটি বসতঘর ভাংচুর করা হয়। জানা যায়, শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামে রিপন খান ও মোড়ল গাজীর লোকজনের মধ্যে সংঘর্ষে মো. হানিফ, ইউসুফ শেখ, শেফালী বেগম, সিফাত ও জাহানারা বেগম আহত হন। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে শ্রীনগর থানার এএসআই খায়রুলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পেঁৗছে উভয় গ্রুপকে শান্ত করে।
সমকাল

Leave a Reply