২০ শ্রমিকের ২ দিন হাজতবাস

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকী গ্রামের মেঘনা নদী থেকে পুলিশের হাতে আটক হয়ে মাটিকাটার ২০ শ্রমিককে টানা ২ দিন হাজতবাস করতে হয়েছে। উৎকোচের বিনিময়ে রোববার সন্ধ্যায় ওই ২০ শ্রমিক হাজতবাস থেকে মুক্তি পেয়েছেন বলে গজারিয়া থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। আটকের ২ দিন পর রোববার সন্ধ্যা ৭টার দিকে গজারিয়া থানা হাজত থেকে শ্রমিকদের মুক্তি দেওয়া হয়।


গত ২৮ ফেব্রুয়ারি রাতে চরবলাকী গ্রামের মেঘনা নদীতে ট্রলার নিয়ে অবৈধভাবে মাটিকাটার সময় রেজাউল, সাইদুর রহমান, মনু মিয়া, ওমর ফারুক, মো. ডালিম, খালেক শেখসহ ২০ মাটিকাটা শ্রমিককে আটক করে গজারিয়া থানা পুলিশ। এ প্রসঙ্গে গজারিয়া থানা পুলিশ জানায়, টাকার বিনিময় হয়নি। তাদের অবৈধ মাটিকাটার সময় আটক করা হলেও মূলত তারা পারিশ্রমিকের বিনিময়ে এ কাজ করেন। মেঘনায় অবৈধভাবে মাটিকাটার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের সম্পর্কে তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক রাখা হয়।

সমকাল

Leave a Reply