মুন্সীগঞ্জের পদ্মা-মেঘনাসহ সারাদেশে চলছে জাটকা নিধনের মহোৎসব

সারা দেশে জাটকা ধরা নিষিদ্ধ থাকলেও মুন্সীগঞ্জের মেঘনাসহ দেশের নদ-নদীতে কিছুতেই জাটকা ইলিশ নিধন থামছে না। ঠেকানো যাচ্ছে না জাটকা নিধন মহোৎসব। অবাধে এ নিধন চলছে, বিক্রি হচ্ছে অহরহ। জাটকা শিকারীরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। জেলেদের একটি কুচক্রি মহল মেঘনা ও পদ্মাবক্ষে জাটকা নিধনের সক্রিয় রয়েছে। পরে ওই জাটকা দক্ষিনাঞ্চলের যাত্রীবোঝাই লঞ্চ গুলোতে মজুদ করে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বাজারজাত করা হচ্ছে। মাঝে-মধ্যে কোষ্টগার্ড সদস্যরা দক্ষিনাঞ্চলের যাত্রীবোঝাই লঞ্চে অভিযান চালিয়ে বিপুল পরিমানের জাটকা ইলিশ আটক করে থাকেন। তবু জাটকা নিধন ও বাজারজাত থামছে না। দেশের নদ-নদীতে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত জাটকা শিকার করা নিষিদ্ধ করেছে সরকার। একদিকে ইলিশের বংশ বিস্তারের জন্য জাটকা ইলিশ ধরার উপর সরকারের নিষেধাজ্ঞা জারী, আরেক দিকে পদ্মা ও মেঘনা নদীতে জাটকা নিধন হচ্ছে হর-হামেশা।


স’ানীয়দের দাবী- যে পরিমানে জাটকা আটক করা হচ্ছে, তার চেয়ে কয়েক গুন বেশী জাটকা আইন-শৃংঙখলা বাহিনী ও মৎস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে রাজধানীর বাজারে বাজারে যাচ্ছে। আবার দক্ষিনাঞ্চলের লঞ্চগুলো জাটকা মজুদ করে রাজধানীতে নিয়ে গেলেও লঞ্চের মালিক-শ্রমিকদের কারো বিরুদ্ধেই আইনগত ব্যবস’া নেওয়া হচ্ছে না। এ সুযোগে যাত্রীবোঝাই লঞ্চ গুলোতে প্রতিনিয়ত জাটকা মজুদ করা হচ্ছে।

নদ-নদীতে শিকারের পর জাটকা ইলিশ বাজারজাত করনে যাত্রীবোঝাই লঞ্চ গুলো বরাবরই ভূমিকা রেখে যাচ্ছে বলে মনে করছেন বিভিন্ন পেশাজীবীর মানুষ। দেশের নদ-নদীতে জাতীয় মাছ ইলিশের বংশ ধরে রাখতে জাটকা নিধনকারীদের বিরুদ্ধে নৌ-পুলিশ, কোষ্টগার্ড, প্রশাসন ও মৎস অধিদপ্তরের আরো কঠোর হওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল।

গত ১০ দিনের ব্যবধানে মুন্সীগঞ্জ শহর-শহরতলীর ধলেশ্বরী ও মেঘনা নদীতে কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে পৃথক পৃথক যাত্রীবোঝাই লঞ্চ থেকে ২’শ ৯৩ মন জাটকা ইলিশ আটক করেছে। ভিন্ন ভিন্ন দিনে কোষ্টগার্ড সদস্যরা বিপুল পরিমানের এ জাটকা ইলিশ আটক করে দক্ষিনাঞ্চলের যাত্রীবোঝাই বিভিন্ন লঞ্চ থেকে। আবার এ সব ঘটনায় জাটকা মজুদের দায়ে কোন লঞ্চের বিরুদ্ধেই আইনগত ব্যবস’া নেওয়া হয়নি। জাটকা আটকের ঘটনায় একজনকেও গ্রেফতার বা আটক করতে পারেনি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্তাব্যক্তিরা।

মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, গত ১৮ মার্চ সকালে মুন্সীগঞ্জ শহরের কাছে হাটলক্ষী এলাকায় কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে যাত্রীবোঝাই লঞ্চ থেকে ২০ মন, গত ২২ মার্চ ৭০ মন, ২৪মার্চ ৭৭ মন ও সর্বশেষ গতকাল ২৮ মার্চ ১’শ ২৫মন,২৮ মার্চ মেঘনা-ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবোঝাই লঞ্চে মজুদ থাকা ৫ টন জাটকা ইলিশ আটক করা হয়েছে। এ সব ঘটনায় এ পর্যন্ত একটি লঞ্চের বিরুদ্ধেও কর্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। কেউ গ্রেফতারও হয়নি।

এদিকে- যাত্রীবাহী লঞ্চ গুলোতে একের পর এক জাটকা মজুদ ঠেকাতে বৃহস্পতিবার মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জেলার মৎস কর্মকর্তাদের সঙ্গে জরুরী বৈঠক করেছেন। এতে জাটকা বহন সংক্রান্ত বিষয়ে লঞ্চ মালিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া জাটকা বহন না করার জন্য লঞ্চ মালিকদের চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ ব্যাপারে জেলা প্রশাসকের স্বাক্ষরে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের বৈঠকে সর্বসিদ্ধান্ত ক্রমে মন্ত্রনালয়ে এ চিঠি পাঠানো হয়।

এনসিটি নিউজ টুয়েন্টিফোর

Leave a Reply