মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক মারা গেছে। এছাড়া মোটর সাইকেলের চাপায় আরো এক যুবক নিহত হয়েছেন। লৌহজং উপজেলার মেদিনিমন্ডল ইউনিয়নের মাওয়া পুরাতন ও নতুন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত আব্দুল জলিলের (১৮) বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাওড়াকান্দি খলবেপারী এলাকায়। সে ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
মাওয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাওয়াস্থ ফেরির লাইনে থাকা দক্ষিণবঙ্গের গাড়ির যাত্রীদের মধ্যে কারো মোবাইল ও মালামাল টান দিয়ে দৌড়ে পালাচ্ছিল জলিল। এ সময় টানাপার্টি ও চোরসন্দেহে যাত্রীদের গণপিটুনিতে সে মারা যায়।
রবিবার সকাল ১০টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পদ্মা সেতু রেস্ট হাউজ সংলগ্ন মাওয়া নতুন মাছঘাট এলাকায় রাস্তার পাশে থেকে জলিলের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, শনিবার রাত ৮ টায় মাওয়া পুরাতন ঘাটে টেইলার্স শ্রমিক মিরাজ খান (৩৩) নিজ দোকানের সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল চাপায় ঘটনাস্থলেই মারা যায়।
মিরাজ লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের কাশেম খানের পুত্র। বিষয়টি একই এলাকার ও নিজেদের মধ্যে মীমাংসা হওয়ায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।
জাস্ট নিউজ
============
মাওয়ায় মোটরসাইকেলচাপায় নিহত ১
মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় মোটরসাইকেলচাপায় মিরাজ খান (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের কাশেম খানের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিনি টেইলার্স শ্রমিক ছিলেন।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, শনিবার রাত ৮টার দিকে মাওয়া পুরাতন ঘাটে মিরাজ নিজের দোকানের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি চলন্ত মোটরসাইকেল তাকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় মোটরসাইকেল চালকের সঙ্গে মীমাংসা হওয়ায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
====================

Leave a Reply