মুন্সীগঞ্জের সিরাজদিখানে র্যাব অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে। সোমবার বিকেল ৫ টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ক্যাম্পের র্যাব-১১’র সদস্যরা শুলপুর গেবরিয়াল পিরিজের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। র্যাব সদস্যরা এ ঘটনায় মায়া পিরিজ (৫৮) ও বিপ্লব পিরিজ (৩৫) নামে ২ জনকে গ্রেফতার করে। র্যাব-১১’র এএসপি ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply