মোঃ শরিফ ভূইয়া: জেলা পরিষদের ইজারাদার মাওয়া সিবোট ঘাটের নিয়ন্ত্রণ নেবার প্রথম দিনে অতিরিক্ত ভাড়া না দেয়ায় মহিলাসহ দুই ব্যক্তি সিবোট চালকদের হামলার শিকার হয়েছেন। এসময় তাদেরকে বেদম প্রহার করা হয়। ছিনিয়ে নেয়া হয়েছে মহিলা যাত্রীর কানের ন্বর্ণের দুল।
মাওয়া ঘাট সূত্রে জানা যায়, শরিয়তপুরের পালং উপজেলার পশ্চিম ছয়াগাও গ্রামের মৃত হারুন-উর রশীদের স্ত্রী নাছিমা বেগম ও তার ভাই মোঃ আলম (২২) ঢাকা থেকে গ্রামের বাড়ি যাবার পথে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাওয়া ঘাটে পৌছেন।
এসময় তারা সিবোটে পদ্মা পার হবার জন্য কাউন্টার হতে ২ টি টিকেট কিনেন। টিকেট কিনে ঘাটের দিকে আগাতেই স্বপন সর্দারের সিবোট চালক মোঃ লিটন তাদের নিকট অতিরিক্ত ২০ টাকা দাবি করে। কিন্ত নাছিমা ও তার ভাই আলম টাকা দিতে অস্বীকার করায় কথা কটাকাটির এক পর্যায়ে সিবোট চালক লিটন ও তার দলবল এসময় তাদের উপর হামলা চালায়। তাদেরকে বেধরক মারধর করে।
এসময় হামলাকারীরা নাছিমার কানের একটি দুল ছিনিয়ে নেয়। পরে স্থানীয় জনতা ও পুলিশের হস্তক্ষেপে তাদেরকে উদ্ধার করে লৌহজং থানায় নিয়ে যাওয়া হয়।
লৌহজং থানার ওসি জাকিউর রহমান ঘটনার সত্যতা স্বকার করে বলেন, এ ব্যাপরে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাপোষ্ট২৪

Leave a Reply