মুন্সীগঞ্জে মাদকাসক্ত ১১ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পুলিশের সাড়াশি অভিযানে মাদকাসক্ত ১১ যুবক গ্রেপ্তার হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী, নাহাপাড়া, শহরের দেওভোগ, শিলমন্দি, কলেজ পাড়া, শহরের উপকন্ঠ নয়াগাঁও এবং মালিপাথর এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতভর চলে পুলিশের এ অভিযান। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


মুন্সীগঞ্জ সদর থানার ওসি (প্রশাসন) শহীদুল ইসলাম জানান, শহরের দেওভোগ থেকে মো. বাধন, রাব্বি দেওয়ান, কলেজ পাড়া থেকে শাহজাহান, শিলমন্দি থেকে রনি মোল্লা, মোবারক, কালাম দেওয়ান, মহাকালী থেকে হারুনুর রশীদ, নাহাপাড়া থেকে মো. সালাম, শহরের উপকন্ঠ নয়াগাঁও ও মালি পাথর এলাকা থেকে শরিফুল ইসলাম, শাহীন, মিলন মাদবর নামে ১১ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বেশীর ভাগই নেশায় আসক্ত। কয়েকজন রয়েছেন ছিচকে চোর।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply