মুন্সীগঞ্জের বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেস কাবের প্রবেশের মূল গেটে রাস্তা অবরোধ করে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়াল নির্মাণ ঘটনার প্রতিবাদ করায় রোষানলে পরেছেন সাধারণ দোকানদাররা। বুধবার রাতে গরীবের নেওয়াজ হোটেলের মালিক ইউসুফ মিয়াকে পুলিশ দিয়ে গ্রেফতার করে হয়রানী করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভিন। পরে এক আওয়ামীলীগ নেতার মধ্যস্থতায় টঙ্গীবাড়ী থানা হতে উক্ত হোটেল মালিককে ছেড়ে দেওয়া হয়। স্থাণীয় দোকানদাররা জানান, রাস্তা অবরোধ করে দেয়াল নির্মানের প্রতিবাদ করায় ইউএনও আমাদের আন্দোলন দমাতে দমণ নিপিরণ শুরু করেছেন। এতে বাজারের সাধারণ ব্যাবসায়ীদের মনে আতংক বিরাজ করছে।

Leave a Reply