ভালোবাসি বললেই কেবল
হয়না ভালোবাসা,
ভালোবাসায় দু’টি হ্নদয়
একই রেখায় আসা।
চাওয়া পাওয়া ঝেড়ে ফেলে
দিতে হবে আগে,
মনের মিলটা হলেই তবে
প্রেম যে কেবল জাগে।
ভিন্ন মতে শ্রদ্ধা রেখে
বাসলে ভালো তাকে,
সবার মনে জাগবে যে প্রেম
প্রতি বাঁকে বাঁকে।
সত্যিকারের ভালোবাসায়
প্রয়োজন নেই বলা,
দুঃখ সুখে দু’জনাতে
আস্থা রেখে চলা।
ভালোবাসার পবিত্রতায়
থাকলে মিলে মিশে,
কথায় কথায় ভালোবাসি
বলা দরকার কিসে?
খুনসুটিতে হর হামেশা
মিল-বিরহের আশা,
দুইটি মনের হয় যে মিলন
নাম তার ভালোবাসা।
টোকিও
জুন, ২০১৩

Leave a Reply