নষ্টদেরই পাল্লা ভারী
বলছে সকলে,
মনে করে সব কিছুই
নিজের দখলে।
ধরা কে যে সরা জ্ঞান
করা যাদের কাজ,
ভাবটা এমন, সকল কিছুর
তারাই যেনো তাজ।
যার যা খুশী সেটাই করো
একে মারো ওকে ধরো,
এসব কাজে বাধা দিলে
জোট বেঁধে যে সবাই মিলে।
এমন ভাবে লাগবে পিছু
করার আর থাকে না কিছু,
রাজনীতিকের ছত্র ছায়ায়
সন্ত্রাসীরা স্থান যে পায়।
গড ফাদারের থাকলে দোয়া
সাধ্য নেই তার টিকি ছোয়া,
সন্ত্রাসবাদ করে যারা
সব কিছুর উর্ধ্বে তারা।
সরকারী দল করে বলে
তাদের কথায় পুলিশ চলে,
ঢাকাই ছবি দেখি যখন
একা বসে ভাবি তখন।
অবশেষে সত্যের জয়ে
সন্ত্রাসীরা পালায় ভয়ে,
শেষ বিচারের পরিনতি
এ ছাড়া আর নেই কো গতি।।
টোকিও
আগষ্ট ২০১৩

Leave a Reply