মুন্সীগঞ্জে ১৫ দিনে ৩ হত্যা, ৩ লাশ উদ্ধার!

aaaMunshigonjমুন্সীগঞ্জে ১৫ দিনের ব্যবধানে গৃহবধূসহ তিনজন খুন হয়েছে। অন্যদিকে আলমগীর নামে এক যুবক ও অজ্ঞাত ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হলেও অজ্ঞাত দুই ব্যক্তিসহ তিন জনের হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। অন্যদিকে পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ বেওয়ারিশ হিসেবে মুন্সীগঞ্জে ও অপর যুবকের লাশ সিরাজদিখান এলাকাবাসী দাফন করেছে বলে জানা গেছে।

নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর গত ৫ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের চালতিপাড়া এলাকার একটি ডোবা থেকে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


গত ৭ সেপ্টেম্বর জেলার শ্রীনগরে বালাশুর বানিয়াবাড়ী গ্রামে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী মুক্তা বেগমকে (১৮) হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় শ্বশুর মনু বেপারি, শ্বাশুড়ি ঝুনু বেগম ও প্রেমিকা সুরমাকে গ্রেফতার করা হয়। তবে স্বামী রনি বেপারি (২৬) পলাতক থাকায় বুধবার পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অন্যদিকে গত ৯ সেপ্টেম্বর গজারিয়ার উপজেলার দড়ি বাউয়িশা এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর যুবকের লাশটি গজারিয়ায় ফেলে রেখে যায় ঘাতকরা।

গত ১৫ সেপ্টেম্বর সিরাজদিখান উপজেলার শিকারপুর এলাকার চকে বর্ষার পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের এক সপ্তাহ আগে হত্যার পর লাশটি ঘাতকরা এখানে ফেলে রেখে যায় পুলিশ ধারণা করছে। এ ঘটনারও কোনো ক্লু উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। শনাক্ত হয়নি নিহত ব্যক্তির নাম ও পরিচয়।

অপরদিকে ১৮ সেপ্টেম্বর সিরাজদিখানের বোয়ালখালী গ্রামের মৃত রমেশ মণ্ডলের স্ত্রী প্রভাসী রানী মণ্ডল নামের এক বৃদ্ধ নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার পর্যন্ত এ হত্যার ঘটনায় কারা জড়িত তা শনাক্ত করতে পারেনি সিরাজদিখান থানা পুলিশ। গ্রেফতার হয়নি এ হত্যার ঘাতকরা।

এছাড়া পরদিন ১৯ সেপ্টেম্বর শ্রীনগর উপজেলার পালপাড়া এলাকায় মিথিলা দে নামের এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। স্বামী রাজীব দাসসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে বলে শিক্ষিকার পিতা দিলীপ দে দাবি করেছেন। তবে পুলিশ এ ঘটনা আত্মহত্যা দাবি করে থানায় অপমৃত্যুর মামলা রুজু করেছেন।

দৈনিক বর্তমান

Leave a Reply