শ্রীনগরে গাঁজাসহ গ্রেফতার যুবদল নেতা জেলে

courtমুন্সিগঞ্জের শ্রীনগরে গাঁজাসহ গ্রেফতার উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হককে (৪০) জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানা গেছে। সোমবার দিনগত মধ্যরাতে শ্রীনগর উপজেলার ধাইসা বাজারে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। মোজাম্মেল হকের বাড়ি উপজেলার দেউলভোগ দয়াহাটা গ্রামে।

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, গ্রেফতার যুবদল নেতা মোজাম্মেল হককে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ উপজেলার ধাইসা বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের অপর একটি সূত্র জানায়, হরতালে নাশকতা ও পুলিশকে হামলার মামলার এজাহারভ‍ুক্ত আসামি উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply