শুক্রবার সকাল ১০ ঘটিকায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে গজারিয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলার মোট ৩৫টি কিন্ডার গার্টেনের ৯২৫জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে নার্সারী, কেজি ওয়ান, কেজি টু, কেজি থ্রি, কেজি ফোর।
উক্ত বৃত্তি পরীক্ষায় আইন শৃঙ্খলা যথাযথ ভাবে নিয়ন্ত্রণ করেছেন গজারিয়া থানা এসআই ফজলুল রহমান ও তার সঙ্গীয় ফোর্স। পরীক্ষা কেন্দ্রে মনিটারিং অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, সচিব- মোঃ দুলাল মিয়া ও হল সুপার- ওমর ফারুক দায়িত্বে ছিলেন। এতে দেখা গেছে স্কুলের বাহিরে ছাত্র-ছাত্রীদের কয়েক হাজার অভিভাবক ভীর করে।
এফএনএস

Leave a Reply