মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকায় সদর থানার কাছে এটিএন নিউজের সাংবাদিকের বাড়িতে এক মাসের ব্যবধানে আবারো দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার ভোর তার টিনশেড বসত-ঘরের জানালা ভেঙ্গে এটিএন নিউজের জেলা প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের নিজ বাড়িতে এ চুরি সংঘটিত হয়।
সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, সাংবাদিকের বাসায় চুরির ঘটনায় ১ টি ল্যাপটপ (সামসাং নেটবুক) ও নগদ ৫ হাজার টাকা খোয়া গেছে।
চোরদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সাংবাদিক নিজেই সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সদর থানা থেকে তার বাসার দুরত্ব হবে ১ হাজার গজ।
এর আগে গেলো মাসেও একই কায়দায় এটিএন নিউজের এ সাংবাদিকের বাসায় চুরি সংঘটিত হয়।
বিডিটুয়েন্টিফোর

Leave a Reply