মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনিছউজ্জামান আনিছকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে শহরের জমিদারপাড়াস্থ পানির ট্যাংকি প্রাঙ্গনে এ সংবর্ধনা দেয়া হয়। শহরেরর উত্তর কোর্টগাঁও ও জমিদারপাড়াবাসী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানটি বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সংবর্ধনা প্রাপ্ত চেয়ারম্যান আনিছউজ্জামান আনিছ যথাসময়ে আসতে না পারায় তা নির্ধারিত সময়ে করা যায়নি।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হীরুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বন ও পরিবশে কর্মকর্তা নূরুজ্জামান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ব্যাংকার ইকবাল হোসেন, জেলা ক্যাবের সভাপতি জাহাঙ্গীর সরকার মন্টু, মোবারক খান পরাণ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply