জমি নিয়ে বিরোধের জের ধরে মুন্সীগঞ্জ শহরের কাছে চরকিশোরগঞ্জ এলাকায় শনিবার প্রতিপক্ষের হামলায় ৪ কৃষক আহত হয়েছেন। আহতর আলী আকবর (৫৫) ও মো. মান্নানকে (৪৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোরবান আলী (৬০) ও মো. চুন্নু মিয়াকে (৬২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর আগে বিরোধপূর্ণ জমিতে ফসলের পরিচর্চা করার সময় প্রতিপক্ষরা হামলা করলে ওই চার কৃষক আহত হন বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন।
তিনি আরও জানান, শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা কানাডা ফেরত মো. সেলিম ও যোগিনীঘাট এলাকার কৃষক আলী আকবরের মধ্যে একটি জমির মালিকানা নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
দ্য রিপোর্ট

Leave a Reply