মুন্সীগঞ্জ সদরের দয়াল বাজার এলাকায় নুরুল ইসলাম পোদ্দার (১৫) নামের এক তরুণকে গুলি করে খুন করা হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
নিহত নুরুল ইসলাম পঞ্চসার ইউনিয়নের সরকার পাড়া এলাকার মোহন পোদ্দারের ছেলে। সদরের মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢামেকের মর্গে ময়নাতদন্ত শেষে নিহত লাশ শনিবার বিকেলে মধ্যে গ্রামের বাড়িতে আনা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাত ১১ টার দিকে পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার এলাকায় মো. জামাল নামে এক যুবকের নেতৃত্বে ৪-৫ জনের একদল দুস্কৃতকারী হটাৎ গুলি-বর্ষণ করে তখন গুলিবিদ্ধ নুরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শীর্ষ নিউজ
=========
মুন্সীগঞ্জে গুলিতে যুবদলকর্মী নিহত
মুন্সীগঞ্জ সদরের দয়াল বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নুরুল ইসলাম পোদ্দার (১৮) নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত যুবদলকর্মী পঞ্চসার ইউনিয়নের সরকার পাড়া এলাকার মোহন পোদ্দারের ছেলে।
পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়াত আলী দাবি করেন, নিহত নুরুল ইসলাম স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। শুক্রবার রাত ১১টার দিকে পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম পোদ্দার সকালে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন।
তিনি জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ঢামেকের মর্গে ময়নাতদন্ত শেষে নিহত যুবদলকর্মীর মৃতদেহ বিকেলে গ্রামের বাড়িতে আনা হবে।
দ্য রিপোর্ট

Leave a Reply