শ্রীনগরে গরুচোর গ্রেফতার : চুরি যাওয়া দু’গরু উদ্ধার

chorrrrঢাকা-শ্রীনগর-দোহার সড়কের শ্রীনগর উপজেলার তিন দোকান নামকস্থান থেকে বুধবার ভোরে পিকাপে ভর্তি দুই গুরুসহ চোর আলমগীর হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তবে আরও চার চোর পালিয়েগেছে।

স্থানীয় কামারগাঁও গ্রামের আবুল হোসেনের এই গরু দু’টি চুরি করে ঢাকার দিকে যাওয়ার পথে পুলিশ সন্দেহবশতঃ পিকাপটির গতিরোধ করলে চোরের দল পিকাপ রেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শ্রীনগর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, পরে গরু দু’টি মালিকের জিম্মায় রাখা হয়েছে। পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আজ বুধবার মুন্সীগঞ্জের আদালাতে পাঠাবে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply