জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মুন্সীগঞ্জে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। ঢাকা-মাওয়া মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জেলার অভ্যন্তরীণ সড়কসহ শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে শহরের বিভিন্ন পয়েন্টে এবং অভ্যন্তরীণ সড়কগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এছাড়া পুলিশের ভ্রাম্যমাণ টিমও কাজ করে যাচ্ছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সীমানার বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন গ্রামের মাদ্রাসাগুলোতেও খোজঁখবর রাখা হচ্ছে।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে তদারকি করছেন বলে জানা গেছে।
বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply