মুন্সীগঞ্জের গজারিয়ায় বালু মহাল দস্যুদের হাত থেকে বসতি বাড়ি ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হোসেন্দি ইউনিয়নের কয়েকশ’ নারী-পুরুষ গজারিয়া উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের কাছে স্মারকলিপি পেশ করেন। এ সময় উপজেলা প্রাঙ্গণে শিক্ষকদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস ও জেলা প্রশাসকের মতবিনিময় ও আলোচনা সভা চলছিল।
স্মারকলিপিতে হোসেন্দির শতাধিক পরিবার স্বাক্ষর করে জানায়, মেঘনা নদী সংলগ্ন আশ্রাফদি ও চরবেতাকী মৌজার গোয়ালগাঁও গ্রামের তীর ঘেষে অবৈধভাবে রাতে বালু উত্তোলন করে আসছে। এতে নদী ভাঙন শুরু হয়েছে। যে কোন সময় একটি প্রাইমারী স্কুল, ২টি মসজিদ, ১টি কবরস্থান, ১টি বাজার, ১টি ঈদগাসহ ৮হাজার ভিটেমাটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। স্মারকলিপি পেশকালে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্দেশ্যে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস জানান, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা নেয়া হচ্ছে, সে যে-ই হোক।

বিডিলাইভ

Leave a Reply