গজারিয়ায় মিয়াজী টি এইচ মেমোরিয়াল হস্পিটাল এন্ড ল্যাবে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টায় গজারিয়ার সাতকাহনিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী সুমা বেগম(২৩)কে মিয়াজী টি এইচ মেমোরিয়াল হস্পিটাল এন্ড ল্যাবে ভর্তি হলে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেসের ডা: বনলতা সিনহা গজারিয়া মিয়াজী টি এইচ মেমোরিয়াল হস্পিটাল এন্ড ল্যাবে সিজার অপারেশন করার সময় নবজাতকের মৃত্যু হয়।
জানাগেছে, ভবেরচর স্বাস্থ্য কমপ্লেসে দায়িত্ব চলাকালিন সময় ডা: বনলতা সিনহা অতিরিক্ত কাজ করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটায়। অপারেশনের দুইঘন্টা পর মাথায় কাপড় পেচিয়ে নবজাতকের পিতা বাবুলকে বলেন নবজাতকের স্বাস্থ্যর অবস্থা ভাল না তাকে ঢাকার মাতুয়াইল হাসপাতালে নিয়ে জান বলে কৌশলে ঘটনাস্থল থেকে মা ও নবজাতককে মাতুয়াইল পাঠিয়ে দেয়া হয়। পরে ঢাকার মাতুয়াইল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার বলেন নবজাতকটি অনেক আগেই মারা গেছেন।




গজারিয়া আলোড়ন
===========
ভবেরচরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
জেলার গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার একটি প্রাইভেট হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকের ভুল চিকিৎসায় সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মিয়াজী টি এইচ মেমোরিয়াল হসপিটাল ও ল্যাবে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন।
গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা জানান, বৃহস্পতিবার সকালে ভবেরচর কলেজ রোডের বাসিন্দা বাবুল মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া আক্তারকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
বাবুল মিয়া অভিযোগ করেন, দুপুর ২টার দিকে তার স্ত্রীর প্রসব ব্যথা দেখা দেয়। চিকিৎসক বনলতা সিনহা হাসপাতালের ওটিতে প্রসূতির সিজারের ব্যবস্থা গ্রহণ করেন। বিকেল ৩টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু চিকিৎসকের অসতর্কতার কারণে ভূমিষ্ঠ ওই নবজাতকের মাথায় আঘাত লাগে। এতে সে মারা যায়।
এ ব্যাপারে হাসপাতালের মালিক মিজানুর রহমান মিয়াজীর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান।
স্থানীয়রা বিষয়টি জানার পর হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দ্য রিপোর্ট

Leave a Reply