ফলোআপ: গজারিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

মোয়াজ্জেম হোসেন (জুয়েল): মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গত বৃহস্পতিবার শম্পা আক্তার (২২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ হত্যায় অভিযুক্ত নিহতের স্বামী সাইফুল ইসলাম (২৫)ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গজারিয়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে শম্পা আক্তার (২২) প্রায় দুই বছরখানেক আগে একই গ্রামের রফিক মুন্সীর ছেলে সাইফুল ইসলামকে (২৫) ভালবেসে বিয়ে করে। এর পর থেকেই শম্পার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিলেন সাইফুল ইসলাম। দিনমজুর বাবা খোরশেদ আলম তার দাবীকৃত যৌতুক না দেওয়ায় প্রতিনিয়িত শম্পার উপর নির্যাতন করত বলে জানান। স্বামীর নির্যাতন সহ্য না করতে পেরে ঘটনার তিন মাস আগে শম্পা বাবার বাড়ী চলে আসে। বাপের বাড়ী এসেও রেহায় পায়নিই, একাধিক বার বাড়ীতে এসে যৌতুকের টাকার জন্য শম্পাকে নির্যাতন করত বলে জানান শম্পার বাবা।
গত বৃহস্পতিবার সকালে ফোনে স্বামী সাইফুল ইসলাম তার স্ত্রী শম্পাকে নদীর পার আসার জন্য বলে, স্বামীর ফোনে সারা দিয়ে ছোট বোন সুলতানাকে নিয়ে সকাল ৮টায় নদীতে গেলে এসময় প্রচুর বৃষ্টি হওয়ায় শম্পা তার ছোট বোনকে বাড়ীতে পাঠিয়ে দেয়। বর্জ্যপাত প্রচুর বৃষ্টি, মেয়ে বাড়ী না আসায় বাবা খোরশেদ আলম মেয়ে খুজতে নদীতে যান। অনেক খুজাখুজির পর না দেখতে পেয়ে বাবা শম্পার স্বামী সাইফুল ইসলামকে ফোনে করে জানান শম্পাকে পাওয়া যাচ্ছেনা। এর পর সাইফুল ইসলাম জানায় শম্পাকে পাওয়া না গেলে আমি কি করবো। শম্পাকে না পাওয়ার খবর এলাকায় ছরিয়ে পরলে শম্পার একাধিক আত্মীয় স্বজন ও এলাকাবাসী নদীর পার খুজ করতে থাকে। কয়েক ঘন্টা খোঁজার পর নদীর পারে ধঞ্চে খেতের ভেতর শম্পার লাশ দেখতে পায়। এ সময় সাইফুল ইসলাম মোবাইল ফোন বন্ধ করে এলাকা থেকে চলে যায় বলে একাধিক সুত্রে জানান। খবর পেয়ে গজারিয়া থানার পুলিশ ঘটনার স্থলে এসে শম্পার মৃত্যুদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

এ ব্যপারে গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই এবিএমএস দোহা জানান, মরদেহের গলায় গামছা পেচানো ও চোখে জখমের চিহ্ন রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারনা শম্পা সু-পরিকলপ্তি খুন হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের মা রোজিনা বেগম বাদী হয়ে সাইফুল ইসলাম ও তার সহযোগীদের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং(০৯)। ঘটনার পর থেকে সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক আছেন। অভিযোগের ব্যাপারে সাইফুল এর সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

বিক্রমপুর সংবাদ

Leave a Reply