শ্রীনগরে ইয়াবা সহ র‌্যাবের হাতে আটক হত্যা মামলার সন্দেহ ভাজন আসামী থানা হাজত থেকে উধাও!

আরিফ হোসেন: শ্রীনগরে ১৯০ পিচ ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক একটি হত্যা মামলার সন্দেহ ভাজন আসামী থানা হাজত থেকে পালিয়ে গেছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীনগর থানায় এঘটনা ঘটে। ঘটনার পরপরই মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম শ্রীনগর থানা পরিদর্শনে আসেন। এঘটনায় শ্রীনগর থানার এসআই নাসিরকে সাময়িক বরখাস্ত করে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে র‌্যাব-১১ শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে শ্রীনগর থানার কয়কীত্তন এলাকা থেকে ১৯০ পিচ ইয়াবা সহ সেলামতি গ্রামের আব্বাস মাঝির ছেলে মো ঃ পারভেজ মাঝি ওরফে সাখা (৩১) কে গ্রেপ্তার করে। র‌্যাব সাখার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শ্রীনগর থানায় সোপর্দ করে। সাখা রাঢ়িখালের মেরিন হত্যা মামলার সন্দেহ ভাজন আসামী হওয়ায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই নাসির তাকে জিজ্ঞাসা বাদের জন্য থানা হাজত থেকে বের করে আনেন। এসময় এসআই নাসিরের অসাবধানতায় পারভেজ থানা থেকে পালিয়ে যায়। সাখার হাতে হাতকড়া পড়ানো ছিলনা বলে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন স্বীকার করেন। তিনি জানান, সাখাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

Leave a Reply