মোজাম্মেল হোসেন সজল: মুুন্সীগঞ্জের লৌহজংয়ে সন্ত্রাসীরা এক অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারের উপর হামলা চালিয়েছে। এ সময় শিক্ষক নুরুল ইসলাম (৬৫), তার ছোট ভাই সিরাজুল ইসলাম মাদবর (৫৫) ও ছেলে সেলিম (৪৫) আহত হয়েছে। শুক্রবার সকালে লৌহজং উপজেলার গাওদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নুরুল ইসলাম মাষ্টার জানান, পূর্ব শক্রতার জের ধরে এলাকার একা মাদবরের ছেলে আবু সিদ্দিক মাদবর, সোহরাব মাদবর, নৌশেদ মাদবর ও রশিদ বেপারীর নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী শুক্রবার সকালে তার বাড়িতে হামলা চালায়। সশস্ত্র হামলাকালে বাড়ির গৃহবধূ-শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। এলাকার চিহ্নত সন্ত্রাসী আবু সিদ্দিক মাদবর দীর্ঘবছর ধরে চরদুয়াল্লী এলাকায় তাদের জমি জোরপূর্বক দখল ও জমির ফলন লুটপাট করে আসছে। আবু সিদ্দিকের বিরুদ্ধে ৬-৭টি মামলা হলেও লৌহজং থানার পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে নুরুল ইসলাম মাষ্টার জানান।
এদিকে, গত ১০ ই নভেম্বর সকালে চরদুয়াল্লী এলাকার ইদ্রিস মল্লিকের জমি থেকে আবু সিদ্দিক মাদবর গং ২শ’ মণ পাকা ধান কেটে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৭ ই নভেম্বর ইদ্রিস মল্লিক বাদী হয়ে আবু সিদ্দিক, মালেক মাদবর, রশিদ বেপারী, সোহরাব মাদবরসহ ১১ জনকে আসামি করে লৌহজং থানায় মামলা করেন।
এয়াড়া, গত বৃহস্পতিবার এলাকার কাশেম হালদারের কাছ থেকে আবু সিদ্দিক মাদবর ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় লৌহজং থানায় মামলা হয়েছে।

Leave a Reply