মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের মাঘঢাল গ্রাম থেকে ৩ টি হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি বাবু রাজিব (২০) কে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
গতকাল রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঘরা অস্থায়ী ক্যাম্পের পুলিশের ইনচার্জ এসআই মীর শহিদুর রহমানের সহযোগীতায় ৩টি হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সূর্যখা ওরফে আমীর হোসেন এর ছেলে বাবু ওরফে রাজিব (৩০) কে গ্রেফতার করে।

উপজেলার বাঘড়রা ইউনিয়নে মৌসুমি হত্যা মামলা, যাহার মামলা নং ৩(৬)১২। যুবলীগ নেতা শাহীন হত্যা মামলা। যাহার মামলা নং- ১৭(৩)১৪ ও দোহারের একটি হত্যা মমলা। যাহার মামলা নং-১৮(৮)১১ কে গ্রেফতার করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর হোসেন বিডি২৪লাইভকে জানায়, ৪ বছরের বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে থানা পুলিশ গ্রেফতার করে।
বিডি২৪লাইভ

Leave a Reply