সিরাজদিখানে দুই নারীর লাশ উদ্ধার

নাছির উদ্দীন : সিরাজদিখানে কোরিয়ান নাগরিকসহ দুই নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামে স্বামীর ঘর থেকে কোরিয়ান নাগরিক কিউইউন (৪৬) লাশ ও উপজেলার বাবুলচর ইউনিয়নের খাসকান্দি ধলেশ^রী নদী থেকে নুরুন্নাহার মিমি (৩২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, মধ্যপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম লিটনের স্ত্রী কিউইউন নিজ ঘরে একা ছিল। ২০ বছর আগে বিয়ে হয় তাদের কোন সন্তান নেই। ৩ বছর অন্তর সে কোরিয়া যেত। ঘটনার দিন স্বামী শ্রীনগর উপজেলার সিংপাড়ায় ২য় স্ত্রীর বাড়িতে ছিল। মঙ্গলবার সকালে ঘরের দড়জা জানালা বন্ধ থাকলে জাহাঙ্গীরের মা ও পাশের বাড়ির লোকজন কিউই্উনকে ডাকাডাকি করে। সারা না পাওয়ায় তার স্বামীকে খবর দেয়। স্¦ামী বাড়ি এসে কাঠ মিস্ত্রি নিয়ে ঘরের টিন কেটে গিয়ে দেখে কোরিয়ান নারীর মৃতদেহ। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এছাড়া ধলেশ^রী নদী থেকে নুরুন্নাহার মিমি (৩২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করে সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি সন্াক্ত করেছেন নুরুন্নাহারের পিতা সামসুল করিম। ঢাকার মিরপুরের বাসিন্দা সামসুল করিম জানান, গত ৬ মে মুগদাপাড়া স্বামী মইনুল ইসলাম শাহিনের বাসা থেকে সকাল ৭ টায় বের হয় মিমি। সকাল সাড়ে ১০টার দিকে তার মায়ের নিকট একটি মোবাইল থেকে ম্যাসেজ পাঠায় সে আত্মহত্যা করতে যাচ্ছে এরপর আর যোগাযোগ হয়নি।

০৮.০৫.১৮

জ তার লাশ দেখলাম।

সিরাজদিখান থানার অফিসার ইন-চার্জ মো. আবুল কালাম জানান, কিউইউন দ্বৈত নাগরিক তবে সকালে কোরিয়ান দূতাবাস থেকে ফোন আসে আমার নিকট। আমরা তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজাদি দূতাবাসে পাঠিয়েছি। লাশ ২টি ময়না তদন্তে মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply