গজারিয়ায় ৬টি দোকান পুড়ে ছাই

মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার এম এ আজহার উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই অগ্নিকাণ্ডে নাসিরের ভ্যারাইটিজ দোকানের ৩টি ফ্রিজ, ১টি টিভি, ২টি আইপিএস, ৩০ হাজার টাকার কাগজ, নগদ টাকাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এছাড়াও জাকিরের স্টেশনারি দোকান, গনেসের সেলুন, সেলিমের মুদি দোকান, হাফেজ মাষ্টারের মুদি দোকান, সুমনের ফার্মেসী পুড়ে যায়।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

অবসারভার

Leave a Reply