মুন্সীগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়ে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ আটক ১০

জসীম উদ্দীন দেওয়ান : মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ জন। এই ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে পুলিশ। টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন জানান, বুধবার দুপুরে মুন্সীগঞ্জ দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহা এবং অ্যাড. আব্দুস সালাম আজাদের মনোনয়নপত্র জমা দিতে এলে দুই পক্ষের নেতা কর্মীদের মাঝে সংঘর্ষ বাধে।


এই ঘটনায় পথচারি শিশু এবং দুই পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে। এই ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। সংলিষ্ট সার্কেল এস পি আসাদুজ্জাম জানান, এই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে নির্বাচনকে ঘিরে চাঙ্গা হয়ে ওঠেছে মুন্সীগঞ্জ -১ আসনের বিএনপির শিবির। মনোনয়ন জমা দিবার পূর্বে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিএনপি মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহর বাড়ি। হাজার হাজার কর্মী সমর্থরা এই নেতার পক্ষে স্লোগান দিতে থাকেন।

Leave a Reply