সিরাজদিখানে যুবতীর আত্মহত্যা

নাছির উদ্দন: সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রানী (১৫) নামের এক যুবতী। সে চরপানিয়া গ্রামের জাবেদ মিয়ার কন্যা। গতকাল সোমবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে নীজ বাড়িতে ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, রবিবার সন্ধ্যায় রানীর মা দিলবাহারী মেয়ের কোন বিষয়ে রাগারাগি করেন। সে কারণে সকালে মা কাজে চলে যাওয়ার পর ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে। পরে স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) মো. ফরিদ উদ্দিন জানান, চরপানিয়া দুর্গম চরাঞ্চল এলাকা, পুলিশ পাঠিয়েছি, ফিরে আসতে সন্ধ্যা হতে পারে। লাশ আনার জন্য ভ্যান গাড়ি পাওয়া যাচ্ছে না। লাশ মর্গে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধারণা করছি অভিমান করে এ ঘটনা ঘটাতে পারে। তদন্ত চলছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

Leave a Reply