টঙ্গীবাড়ীতে প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে শাকিব (১৬) নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোর আত্মহত্যা করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ মোল্লাবাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত শাকিব মালদা গ্রামের আবু বাক্কার মোল্লার ছেলে।

নিহতের চাচা মোবারক মোল্লা বলেন, শনিবার শাকিব তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। পরে বিকালে তারা খবর পায় তুহিন আত্মহত্যা করেছে।

টঙ্গীবাড়ী থানার এসআই তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অধিকার

Leave a Reply