সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে ও বাজারে সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে সোমবার সন্ধ্যায় বৃহত্তর সিপাহীপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্ববৃন্দের সাথে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ইনচার্জ মো: আনিচুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রাজিব খান প্রমুখ।

এ সময় সিপাহীপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সো: আবু কালাম বেপারী।
আলোকিত মুন্সীগঞ্জ

Leave a Reply