সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত

সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছে। রোববার বিকালে উপজেলার লতব্দী ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণদী এলাকায় ঘটে এ ঘটনা। আহতরা হলেন- আব্দুল হালীম, মো. শফিকুল, মো. জাবেদ হোসেন, মো. বাদশা ও মো. তুহিন। আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লতব্দী ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণদী এলাকার মৃত বারেক মাতব্বরের ছেলে মো. আলমের সাথে একই এলাকার আব্দুল হালীমের ছেলে মো. জাবেদ হোসেনর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার বিকালে মো. জাবেদ হোসেসহ তার ভাই ও বাবাকে মারধর করে মো. আলমসহ মো. সুজন, মো. মানিক, মোসা. অঞ্জনা ও তার লোকজন। এ ব্যাপারে মো. জাবেদ হোসেন সিরাজদিখান থানায় গত রোববার রাত ১০টায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে মো. জাবেদ হোসেন জানান, হামলাকারী মো. আলম সম্পর্কে আমার চাচা, চাচাতো ভাই ও চাচী হয়। দীর্ঘদিন ধরে তাদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার চাচা আমাদেরকে নানাভাবে অত্যাচারসহ মারধর করে আসছে। রোববার সকালে আমার ভাই জমিতে কাজ করতে গেলে গালিগালাজ ও মারধর করে, ওই দিন বিবালে আমার বড় ভাই আবার ওই জমিতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে দা, চাপাতি, ছোরা, লোহার রড, হকিস্ট্রিক, বাশের লাঠি, কাঠের ডাসা নিয়া আমাদের জমিতে এসে আমার বাবার ডানহাতে বারি মেরে রক্তাত জখম করে। আমার বাবাকে বাচাতে আসলে আমার ভাই সফিকুল ইসলাম কেও দা দিয়ে মাথায় কোপ দেয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত মো. সুজন বলেন, ওরা আমার চাচাতো ভাই, আমাদের কিনা ফার্মের গরু ওরা নিয়ে যেতে চাই ছিল এ নিয়ে হাতাহাতি হয়েছে জমি নিয়ে নয়।

সিরাজদিখান থানার অপিসার্স ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, রোববার রাত ১০টার সময় হামলা ও মারামারি ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিয়য়টির তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজজি

Leave a Reply