শ্রীনগরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

শ্রীনগর উপজেলার ষোলঘরে করোনা রোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ষোলঘর বাজার মনিটরিং কালে মাস্ক ব্যবহার না করায় তিন ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার।

স্থানীয়রা জানায়, করোনা মোকাবেলায় এখানকার ব্যবসায়ীরা মাস্ক ব্যবহার না করায় তিনজনকে মোট ১২শ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, সরকার প্রচলিত আইন অমান্য করা অপরাধ। করোনা রোধে মাস্ক ব্যবহার না করায় প্রাথমিক ভাবে তিনজনকে সামান্য আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও নির্দেশ দেয়া হয়েছে সবাইকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। যদি আইন অমান্য করা হয় তাহলে ব্যাপক হারে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলাম ও শ্রীনগর থানার এসআই হাবিবসহ পুলিশ সদস্যগণ।

নিউজজি

Leave a Reply