কাজলরেখা নদীতে ভাসমান ড্রেজার স্থাপন করে চলছে জমি ভরাট কাজ

ঈদের নামাজ বিঘ্নিত হওয়ার শঙ্কা, গাছ রোপন বন্ধ কৃষকের
কাজী সাব্বির আহমেদ দীপু: বাল্কহেড থেকে ভাসমান ড্রেজিংয়ের মাধ্যমে বালু ভরাট ব্যবসা শুরু করায় টঙ্গিবাড়ীর আলদী গ্রামের কৃষকের জমিতে গাছের চারা রোপন কাজ বন্ধ হয়ে গেছে। ড্রেজারের পাইপ স্থানীয় গ্রামবাসীর বসতবাড়ি ও আলদী ঈদগাঁ মাঠের উপর দিয়ে ভরাটকৃত স্থানে নেওয়ায় চাপা ক্ষোভ বিরাজ করলেও ভয়ে প্রতিবাদ করছে না কেউ। আর মাত্র ২০ দিন পরই পবিত্র ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হবে। এর আগে ঈদগাঁ মাঠের উপর থেকে ড্রেজারের পাইপ সরানো না হলে ঈদের নামাজ পড়া বিঘিœত হবে বলে জানিয়েছেন আলদী গ্রামের মুসুল্লীরা। অন্যদিকে কাজলরেখা নদী ঘেঁষা জমির পাশ দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ায় এবং ড্রেজার ব্যবসার কাজে জড়িত লোকজন ও শ্রমিকরা আসা-যাওয়া করায় গ্রামের হাজী মোহসিন বেপারীর জমিতে গাছের চারা রোপন কাজ বন্ধ হয়ে পড়েছে। তার স্ত্রী জানিয়েছেন, কয়েকদিন আগে পরিস্কার-পরিচ্ছন্ন করে জমিটি চাষাবাদে প্রস্তুুত করে তুলেছেন। এখন গাছের চারা রোপন করার সময়। এর মধ্যে জমি ঘেঁষে ড্রেজার পাইপ নেওয়া এবং বাল্কহেড থেকে ভাসমান ড্রেজিংয়ের মাধ্যমে বালু দিয়ে জমি ভরাট কাজ শুরু করায় তাদের প্রস্তুুত করা জমিটি খিল পড়ে থাকার আশঙ্কা দেখা দিয়েছে।

অপরদিকে বাল্কহেড থেকে ভাসমান ড্রেজিংয়ের মাধ্যমে বালু ভরাট করলেও পাইপ দিয়ে বালু নেওয়ার সময় পানির প্রয়োজন হওয়ায় কাজলরেখা নদীতে আলাদা একটি পাইপ বসানো হয়েছে। তীর ঘেঁষে স্থাপিত ড্রেজার চালুর পরই নদীর তলদেশে পাইপের মুখ দিয়ে দ্রুত গতিতে পানি উত্তোলনে তলদেশে ঘুর্নাবর্ত হওয়ার ফলে তলদেশের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হচ্ছে। যা প্রতিনিয়ত বড় আকারে রূপ ধারণ করবে। এতে তীর ঘেঁষা কৃষি জমিতে ভাঙ্গনের শঙ্কা রয়েছে। ড্রেজারের থাকা শ্রমিকদের সঙ্গে কথা হলে নদীর তলদেশে পাইপের মুখ দিয়ে দ্রুত গতিতে পানি উত্তোলনে তলদেশে ঘুর্নাবর্ত হওয়ার ফলে তলদেশের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা আরও বলেন, পাইপটি নদীর মধ্যখানে দেওয়া হয়েছে। তাই ক্ষতি হওয়ার তেমন কোন আশঙ্কা নেই। ড্রেজার ব্যবসার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের সুবিধা মতো নদীর তীর ঘেঁষে পানি উত্তোলেনের পাইপ তলদেশ স্থাপন করলে সৃষ্টি হওয়া গর্ত স্রোতের তীব্রতায় বড় আকার ধারণ করলে কৃষি জমিতে ভাঙ্গন দেখা দেওয়ার শঙ্কা থাকবে। ঘুর্নবাতের কারনে কিছুটা হলেও তলদেশ ক্ষতিগ্রস্থ হয়।

স্থানীয় গ্রামবাসী জানিয়েছে, সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামের জাহাঙ্গির সরকার, ইউছুফ হাসান ওরফে ইউছুফ বেপারীসহ স্থানীয় কতিপয় ব্যক্তি সম্মিলিত একটি সিন্ডিকেট ধামারণ ও আলদী গ্রামের সীমান্তবর্তী হাসনি বেগমের বাড়ী সংলগ্ন কৃষি জমি গত বুধবার থেকে ভরাট কাজ শুরু করা হয়েছে। আর এই ভরাট কাজ শুরু করতে পাইপ বসানোসহ অন্যান্য কাজ চলছিল গত এক সপ্তাহ ধরে। গ্রামবাসী আরও জানান, কৃষি জমি ভরাট করতে গিয়ে আলদী গ্রামের বিভিন্ন বসতবাড়ি ও ঈদগাঁ মাঠের উপর দিয়ে ড্রেজারের মোটা মোটা পাইপ সেটিং করে ধামারণ-আলদী সড়কের পাশ দিয়ে হাসনি বেগমের বাড়ি সংলগ্ন জমিতে নেওয়া হয়েছে। এই ড্রেজার পাইপ স্থাপন করায় বিভিন্ন বসতবাড়ির তেমন কোন ক্ষতি না হলেও ঈদগাঁ মাঠের উপর দিয়ে নেওয়ায় আগামী ৩১ জুলাই পবিত্র ঈদ-উল-আযহার নামাজ পড়া বিঘিœত হওয়ার শঙ্কা দিয়েছে।

এমনকি তার অদূরেই সড়কের ধারে আলদী জামে মসজিদে মুসুল্লীদের ড্রেজারের পাইপ ডিঙ্গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হচ্ছে। আলদী গ্রামবাসীর সঙ্গে কথা বলে আরও জানা গেছে, সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বালু ভরাট ব্যবসা করলেও সংশ্লিষ্ট দফতরের কোন অনুমতি নেই তাদের।

এ ব্যাপারে বালু ভরাট ব্যবসার সিন্ডিকেটের সদস্য ও মোল্লাকান্দির মহেশপুর গ্রামের যুবলীগ নেতা জাহাঙ্গির সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সিন্ডিকেটের অপর সদস্য যুবলীগ নেতা ইউছুফ হাসান বলেন, বাল্কহেড থেকে ভাসমান ড্রেজিংয়ের মাধ্যমে পাইপের মাধ্যমে জমির মালিকের সঙ্গে চুক্তিতেই তারা বালু দিয়ে ভরাট করছেন। ভাসমান ড্রেজারের কারনে কাজলরেখা নদীর তীরের কোন কৃষি জমি ক্ষতিগ্রস্থ হওয়ার সুযোগ নেই। এছাড়া ঈদের এক সপ্তাহ আগেই তাদের ভরাট কাজ শেষ হয়ে যাবে এবং পাইপও সরিয়ে ফেলা হবে। তাই আলদী ঈদগাঁ মাঠে মুসুল্লী ও গ্রামবাসীর ঈদের নামাজ পড়া বিঘিœত হবে না। গ্রামবাসীর যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়টি তারা গুরুত্ব দিয়েই কাজ করছেন।

গ্রাম নগর বার্তা

Leave a Reply