মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) উপজেলার কেয়াইন ইউনিয়নের গাবের পাড়া গ্রামে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে একটি অভিযান চালানো হয়। এটি পরিচালনা করেন সিরাজদীখান সহকারী কমিশনার(ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ।
উপজেলার গাবের পাড়া গ্রামের গাবের পাড়া মৌজার ১ নং খতিয়ানের ২৩৪ আর এস দাগের ১৮ শতাংশ সরকারি খাস জায়গা দীর্ঘদিন যাবৎ বেদখল থাকায় রোবার সকাল ১০টায় দিকে অভিযান চালিয়ে ৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভূমি সূত্রে জানা যায়, ১৮ শতাংশ জমির আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। অভিযানের সময় উপস্থিত ছিলেন, সার্ভেয়ার আবু হানিফ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম ,ইউপি সদস্য মফিজুল ইসলাম প্রমুখ।
উপজেলা সহকারীর কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, সিরাজদীখানে যেসকল জায়গায় অবৈধ স্থানপনা আছে তা ধারাবাহিক ভাবে দখল মুক্ত করা হবে।
বিডি২৪লাইভ

Leave a Reply