মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দীতে মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুলকে ভুয়া মুক্তিযোদ্ধা, চাঁদাবাজ, ভূমিদস্যু, ও মামলাবাজ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ।
শুক্রবার সকাল ১০টায় মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার স্কোয়াড্রন লিডার (অব.) কামাল উদ্দিন, বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুজ্জামান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান শিকদার ইরন, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ। এ সময় বালুয়াকান্দী ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ওয়াহিদুজ্জামান নইমুল একজন ভুয়া মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময় তিনি পাক সেনাদের সহায়তাকারী হিসেবে চিহ্নিত। অথচ অদৃশ্য কারণে তিনি এখন মুক্তিযোদ্ধা। আর মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে ভূমি দখল, চাঁদাবাজি ও মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করছেন।
এই বিষয়ে জানতে অভিযুক্ত ওয়াহিদুজ্জামান নইমুলকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকাটাইমস

Leave a Reply