মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার পূর্ব চান্দেরচর গ্রামের ধলেশ্বরী শাখা নদীতে বিদ্যুৎস্পর্শে লাল চাঁন মাঝি (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টা থেকে শুক্রবার ভোর ৪টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে।
নিহত লাল চাঁন পশ্চিম চান্দেরচর গ্রামের আ. মালেক মিয়ার ছেলে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম খবরের কাগজকে বলেন, ধলেশ্বরী নদীর পাড়ে পপুলার নামে ইটভাটার সঙ্গে নৌকা ভেড়ানোর সময় নৌকার লগির সঙ্গে ওই ইটভাটার বিদ্যুতের তার স্পর্শ হয়ে লাল চাঁন মারা যায়। সে ওই নৌকার মাঝি। লাশ ময়নাতন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবরের কাগজ

Leave a Reply