চাঞ্চল্যকর সজল হত্যা-মামলার পলাতক ২আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ পৃথক ২টি অভিযানে মুন্সিগঞ্জে সজল হত্যা মামলার পলাতক দুইজন আসামিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার দিবাগত রাত ৪টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রথম আসামীর নাম হচ্ছে আক্তার (৩৬)। রাতে মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ গ্রামের তার নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। আক্তার এজহারে ১০৭নং আসামী ছিলেন। তার পিতার নাম হচ্ছে জালাল মিস্ত্রি। এদিকে একই মামলার ২৯২ নং এজাহারের আসামি সবুজ (৩৫) কে গ্রেফতার করা হয়। সে পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

উল্লেখ্য ৪ আগস্ট ২০২৪ তারিখে মুন্সিগঞ্জ সুপার মার্কেটে সংঘটিত সজল (৩০) হত্যা মামলা নং- ৩১(০৯)২৪।

নিউজজি

Leave a Reply