উপজেলার বালিগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের আলমগীর হোসেন এর বাড়ির ভাড়াটিয়া ইমরান হোসেন (১৮) নামক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত ইমরান হোসেন গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার পচার বাজার গ্রামের মোঃ এরশাদ আলীর ছেলে।
ইমরান হোসেন গত ৬ মাস পূর্বে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চলবলা মদনপুর গ্রামের বাসিন্দা নয়ন ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১৫) এর সাথে প্রেমের সম্পর্ক করে বিবাহ্ করেন। বিয়ের পর ইমরান হোসেন স্ত্রীকে নিয়ে মা-বাবার সাথেই ছিল। গত তিন-চার দিন দিন পূর্বে বাসা ভাড়া নিয়ে বনগাঁও এলাকার আলমগীর হোসেন এর বাড়িতে থাকতে শুরু করেন।
গতকাল ১৫ (জানুয়ারি) বুধবার ব্যাটারি চালিত অটোরিক্সার ব্যাটারী নষ্ট হলে অটোরিক্সার ব্যাটারী ক্রয় করার জন্য ইমরান তাহার পিতা ও শ্বশুরের কাছে টাকা চাহিয়া ব্যর্থ হইয়া তাহার অভিমান হয় এবং রাত আনুমানিক ১০ টার দিকে রাতের খাবার খেয়ে স্ত্রীর সাথে কথাবার্তা-হাসি ঠাট্রা করে ঘুমিয়ে পরেন। স্ত্রী সাদিয়া আক্তার (১৫) ঘুমিয়ে থাকার সুযোগে ইমরান হাসান (১৮) একই রুমের আড়ার সাথে ওড়না বাধিয়া গলায় ফাঁস লাগাইয়া ঝুলিয়া থাকে।
বর্নিত তারিখ সকাল ভোর ৬ টায় স্ত্রী সাদিয়া আক্তার নামাজ পড়ার জন্য ঘুম হইতে উঠলে ইমরানকে ফাঁসিতে ঝুলতে দেখিয়া ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন আসিয়া ইমরানকে ফাঁসিতে ঝুলতে দেখে এবং উক্ত বিষয়টি বাংলাদেশ পুলিশের জরুরি পরিসেবা ৯৯৯ এর মাধ্যমে টংগিবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়। এবং টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মহিদুল ইসলামের উপস্থিতিতে মৃতদেহ ফাঁস হইতে নামানো হয়।
এ বিষয়ে উক্ত বাড়ির মালিক আলমগীর হোসেন বলেন, সকালে বাড়ির অন্যান্য লোকজনের ডাক-চিৎকারে ঘুম থেকে উঠে শুনতে পাই যে ইমরান নামের ভাড়াটিয়া ছেলেটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে গিয়ে দেখি। পরে থানা পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ো টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, গলায় ফাঁস দিয়ে একটি যুবক ঝুঁলে পরার খবর পেয়ে সরেজমিনে গিয়েছি। মৃত দেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
ভোরের ডাক

Leave a Reply