ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনায় বাসের ছাদ উড়ে যাওয়া কান্ডের সেই চালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার নাম মো. শহীদুল শেখ (৩০)।
গত মঙ্গলবার (৬ মে) দিনগত রাত পৌনে ৯ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার অদুরে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের ধলেশ^রী টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করে। চালক শহীদুল গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের ফজলু শেখের ছেলে।
বুধবার (৭ মে) সকালে র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৭ এপ্রিল দিনগত রাত ৮ টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ৬০ জন যাত্রীবোঝাই করে বরিশাল এক্সপ্রেসওয়ের একটি বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এতে অন্তত ৫ যাত্রী আহত হন। ছাদ উড়ে গেলেও বাস না থামিয়ে ছাদবিহীন অবস্থায় অন্তত ৫ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎসকারের মুখে জনরোষে গাড়ি থামিয়ে পালিয়ে যায় চালক। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়।
এ ঘটনায় পরদিন ১৮ এপ্রিল শ্রীনগর উপজেলার হাইওয়ে থানায় বাসটির অজ্ঞাত পরিচয়ের মালিক, চালক ও হেলপাড়ের বিরুদ্ধে এসআই আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পায়। এরপর থেকে বাসের চালক, হেলপার ও মালিককে গ্রেপ্তারে তৎপরতায় নামে র্যাব সদস্যরা। গ্রেপ্তার চালক শহীদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুর্ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।
দেশ রুপান্তর

Leave a Reply