মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদের স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- তামজীদ বেপারী (২৪), সেলিম মাতবর (২৯) ও মাহবুব হাছান (২৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টা থেকে ১টা পর্যন্ত ডিবি পুলিশের একটি টিম পশ্চিম মুক্তারপুর এলাকার একটি চায়ের দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় তামজীদ ও সেলিমকে আটক করে শরীরে তল্লাসি চালিয়ে ২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার মাহবুবের বসতবাড়িতে অভিযান চালান। সেখানে বসতঘর তল্লাসি করে ওয়ারড্রবের ভেতর রক্ষিত অবস্থায় আরও ১০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দেশ রুপান্তর

Leave a Reply