মা ইলিশ সংরক্ষণে অভিযান: কারেন্ট জালসহ গ্রেপ্তার ৪

মা ইলিশ রক্ষা অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্টজালসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে এ অভিযান চলে।

চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, মা ইলিশ সংরক্ষণে শনিবার দিনভর মেঘনা নদীতে অভিযান চালান। এ সময় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকার মনির (৪৩), মিশন (৩৮), হযরত আলী (৩০) ও মো. সিয়ামকে (১৯) আটক করেন। তাদের কাছ থেকে একটি ইঞ্জিতচালিত নৌকা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

অবজারভার

Leave a Reply