মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু দিয়ে জমির শ্রেণি পরিবর্তন ও ভরাট করায় বিপুল পরিমাণ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া ও ভাটিমভোগ গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী।
তিনি বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আনুমানিক চার কিলোমিটার এলাকা জুড়ে স্থাপিত বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়েছে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী আরও জানান, ‘জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা, অননুমোদিত ভরাট ও শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’
সময়ের কন্ঠস্বর

Leave a Reply