মুন্সীগঞ্জ-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী মিজান সিনহা ও শেখ আব্দুল্লাহ

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর মুন্সীগঞ্জ-১ আসনে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে প্রার্থী ঘোষণা করা হলেও মুন্সীগঞ্জ জেলা শহর অর্থ্যাৎ মুন্সীগঞ্জ-৩ আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তাই কোন চমক অপেক্ষা করছে বলে স্থানীয়রা মনে করছেন।

সোমবার সন্ধ্যায় বিএনপির গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা) আসনে চূড়ান্ত প্রার্থী হয়েছেন শেখ। তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির আহŸায়ক কমিটির এক নম্বর সদস্য। এছাড়াও শেখ মো. আব্দল্লাহ আল মুসলিম গ্রæপের চেয়ারম্যান।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলা) আসনে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চ‚ড়ান্ত প্রার্থী হয়েছেন মিজানুর রহমান সিনহা। তিনি এই আসন থেকে একাধিকবার এমপি হয়েছেন। এছাড়াও তিনি বিএনপি সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন। বর্তমানে মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। তিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং দি একমি গ্রুপের চেয়ারম্যান।

মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া উপজেলা) আসনে এখনও কাউকে চ‚ড়ান্ত করা হয়নি। এই আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। তবে অনেকেই ধারনা করছেন এই আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন দেয়ার ক্ষেত্রে চমক অপেক্ষা করছে। তবে স্থানীয় নেতাকর্মীরা বলছে ত্যাগী ও জনপ্রিয় নেতাকে যেন এই আসনে ধানের শীষের কাÐারি করা হয়।

জনকণ্ঠ

Leave a Reply