সিরাজদিখানে ব্যবসায়িক দ্বন্দ্বে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাউজিং ব্যবসার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খাসকান্দি বেগম বাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আবুল হোসেনের সঙ্গে একই গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সুমন মিয়ার ‘বাংলা এশিয়া নিরাপদ সিটি’ নামে একটি হাউজিং কোম্পানির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আবুল হোসেনের লোকজন প্রতিপক্ষ সুমন মিয়ার দুটি বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, “আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।”

অবজারভার

Leave a Reply