মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ আসন (সদর-গজারিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত মনোনয়ন প্রত্যাহার ও মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে সদর, গজারিয়া উপজেলা, মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা বিএনপি’র নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় তৃণমূলের প্রায় ৭৪ জন ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় নমিনেশন পুর্নবিবেচনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল বলেন, সদর ও গজারিয়া উপজেলা বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের স্বাক্ষরে প্রার্থী প্রত্যাহার করে মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে। সেখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে প্রত্যাহার করে মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য, এ কে এম ইরাদত মানু, শহীদুল ইসলাম কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ জসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, সাবেক ভিপি শাহীন মিয়াসহ দুই উপজেলা ও দুই পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

গত ০৪ ডিসেম্বর বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেন৷ এর মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করা হয়।

অবজারভার

Leave a Reply